নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
আমন ক্ষেতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মটরের ছেড়া তারে জড়িয়ে পিতাপুত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে। নিহতরা হলো পিতা মকবুল হোসেন (৫৫) ও পুত্র মনোয়ার হোসেন(৩৩) । এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা জানান ঘটনার সময় পুত্র মনোয়ার হোসেন তাদের আমন ক্ষেতে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মটরের সাহার্য্যে তার টানছিল। এ সময় ফাঁটা তারে পুত্র জড়িয়ে যায়। তাকে বাঁচাতে পিতা মকবুল হোসেন ছুটে আসলে তিনিও একই ভাবে জড়িয়ে পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক পিতাপুত্রকে মৃত ঘটনা ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।