Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি ভষ্মীভূত

download
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরণী সরকার পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত হয়েছে। শনিবার ভোররাতের ওই অগ্নিকান্ডে সরকার পাড়া গ্রামের ৩০ ঘরে থাকা ধান-চাল, আসবাবপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোমতাজ আলী জানান, জেনৈক ব্যক্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সবাই ঘুমিয়ে থাকায় সব কিছু পুড়ে যায়। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

Leave A Reply

Your email address will not be published.