Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায়  মিলু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার সকালে পুলিশ জেলার কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত মিলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের পাকুরশরিফ গ্রামের মফেল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কিশোরীগঞ্জ-তারাগঞ্জ সড়কের ঘটনাস্থলে ঢাকা থেকে আসা সাঁকোয়াগামী একটি কোচের ধাক্কায় নিহত হন মিলু। কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শ্বশুড়বাড়ি ছিল উপজেলার রনচন্ডি ইউনিয়নের অবিলের বাজার নামক গ্রামে। সে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.