Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে হেযবুত তওহীদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত


নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জেলার সৈয়দপুরে হেযবুত তওহীদের উদ্যোগে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা সভাপতিদের নিয়ে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় হেযবুত তওহীদ নীলফামারী জেলা শাখার সভাপতি নুর আলম সরকারের সভাপতিত্বে সৈয়দপুর কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ্।
প্রধান অতিথি সন্ত্রাস জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, ধর্মব্যবসা ও নারী নির্যাতনসহ যাবতীয় অন্যায় আশান্তির বিরুদ্ধে শান্তিপূর্ন সমাজ গঠনে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক কার্যক্রমকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত প্রতিনিধিসহ সকল কর্মীকে এই কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন, বিভাগীয় সমন্বয়কারী মো: আব্দুর রাকিব, বিভাগীয় নারী সম্পাদিকা মোছা: উম্মে হানী ইসলাম, বিভাগীয় দপ্তর সম্পাদক মো: আলিফ নূর।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সভাপতিগন ও হেযবুত তওহীদের বিভিন্ন র্পযায়ের দায়িত্বশীলবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.