Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে ১৫ আগষ্ট নিয়ে ফেসবুকে কটুক্তি; থানায় জিডি

নীলফামারী সংবাদদাতা : পৌর ছাত্রদল জলঢাকা নীলফামারী নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট থেকে ১৫ আগষ্ট ঘিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে বিভিন্ন কটুক্তি কে কেন্দ্র করে নীলফামারী জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রবিবার রাত ১০টায় এ ঘটনায় জলঢাকা থানায় একটি সাধারন ডায়রি (নম্বর ৯৩) করা হয়েছে। ডায়রিটি দায়ের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জলঢাকা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। পুলিশের পক্ষে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান জানান, বিয়য়টি গুরুত্ব সহকারে নিয়ে পৌর ছাত্রদল জলঢাকা নীলফামারী নামের ফেসবুক একাউন্টটি কে পরিচালনা করছে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকের ওই একাউন্টে এর আগে শেখ হাসিনার পুত্র জয় কে নিয়েও কটুক্তির ষ্ট্যাটাস রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ১৫ আগষ্ট ঘিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে বিভিন্ন কটুক্তির স্ট্যাটাস ওই ফেসবুক একাউন্টে রবিবার (২ আগষ্ট) বিকালে লিখে প্রচার করা হয়।

যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন,‘ রবিবার সন্ধ্যায় ওই ফেসবুক আইডিতে এমন মন্তব্য আমার চোখে পড়ে। যাতে জাতীর জনকসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অপমান করা হয়েছে। এমন বোধ থেকে আমি ওই রাতে থানায় একটি সাধারণ ডায়েরী করি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.