Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীর ডিমলায় কিশোরীর আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সোনালী রায় (১৭) নামে এক কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে দক্ষিণ তিতপাড়া গ্রামের সেনাপদ বাবুর মেয়ে।

সেনাপদ বাবু জানান, বিকেলে তার (সোনালী) মোবাইলে একটি মেসেজ আসে। তারপর থেকেই তার মনটা খারাপ হয়ে যায়। সন্ধ্যায় সকলের অগোচরে নিজের শোয়ার ঘরের দরজা আটকিয়ে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। ঘরে তার গোঙ্গানীর শব্দ পেয়ে দরজা ভেঙ্গে তার গলা থেকে দড়ি নামিয়ে ডিমলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.