Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীর সৈয়দপুরে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এক কিশোরীকে অপহরণ, গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার গভীররাতে পাটোয়ারীপাড়ার নিজ নিজ বাড়ি থেকে এদের গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন-শহরের উপকন্ঠের পাটোয়ারীপাড়ার দুলাল সরকারের ছেলে শাহীন ওরফে ভুট্ট (২০) ও পূর্ব পাটোয়ারীপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম পটল (২২)।

৭ জুন (রোববার) পটল জোরপূর্বক ওই কিশোরীকে অপহরণ করে শাহীনের ঘরে নিয়ে যায়। সেখানে দু’জনে মিলে তাকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ধর্ষিতার বাবা ওই রাতেই থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর গ্রেফতার এড়াতে ধর্ষকরা গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.