Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় যুবক নিহত

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই যুবক সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের দিয়ে যাচ্ছিলেন।এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন  জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে, সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.