Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি:
জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রশাসন ও তরী মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যৌথ উদ্যোগে রবিবার নেত্রকোনা পাবলিক হলে মাদকবিরোধী জন সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। তরী মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মো. কামাল হোসেন খানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো. মাহবুব আলমের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ উপ-অঞ্চলের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. ফখরুল হাসান টিপু, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসক ডা. মো. আক্তারুজ্জামান সেলিম, নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো. মজিবুর রহমান জজ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.