Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেপালে লুকিয়ে রাম রহিমের দত্তক কন্যা ‘অ্যাঞ্জেল হানিপ্রীত’

রাম রহিমের সিংয়ের সঙ্গে তাকে জেলেই থাকতে দেওয়া হোক। এই দাবিতেই রোহতক জেলের সামনে ধরনায় বসেছিলেন গুরমিত রাম-রহিমের পালিত কন্যা হানিপ্রীত।

অথচ ধর্ষক বাবার ২০ বছরের সাজা ঘোষণা হতেই খোঁজ মিলছে না তার। অনুমান নেপালে পালিয়েছে তিনি।
ইতিমধ্যেই হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ভারতের হারিয়ানা পুলিশ। তবে পুলিসের অনুমান, প্রতিবেশী দেশ নেপালে আপাতত গা ঢাকা দিয়েছেন রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত।

সূত্রের খবর, ইন্দো-নেপাল সীমান্তে নজরদারি চালাচ্ছে হারিয়ানা পুলিশ। হানিপ্রীতের বিরুদ্ধে দেশদ্রোহ এবং রাম রহিমকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে ‌যাওয়ার ষ‌ড়‌যন্ত্রের অভি‌যোগ রয়েছে।

এদিকে পুলিস সূত্রে আরও খবর, ইন্টারনেটে দেখা গেছে, হানিপ্রীত গুরুগ্রামের কাছে নিজের ডেটা কার্ড ব্যবহার করেছিলেন। অনুমান, বাবার সমস্ত সম্পত্তি দখলের পরিকল্পনা রয়েছে তার। তবে শুধু হানিপ্রীতই নন, গত ২-৩ দিন ধরে নিখোঁজ ডেরা সচ্চা সওদার জনসং‌যোগ আধিকারিক আদিত্য ইনসানও। তিনি হানিপ্রীতের সঙ্গেই রয়েছেন বলে অনুমান। তবে তারা দুজনেই নেপালে রয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।

তবে আরও একটি সূত্র জানিয়েছে, হানিপ্রীত হরিয়ানার রোহতকে কোনও এক ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছেন। প্রসঙ্গত, কয়েক বছর আগে হানিপ্রীতকে দত্তক নিয়েছিলেন ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম। ‘পাপা’স অ্যাঞ্জেল’‍ বলেই পরিচিত ছিলেন তিনি।

পুলিশের দাবি, রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের অবাধ ‌‌যৌনাচার জানাজানি হতেই তাকে দত্তক নেন রাম রহিম।

Leave A Reply

Your email address will not be published.