Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নোয়াখালীতে বিজয়ের মিছিল

নোয়াখালী প্রতিনিধি:
বিশ^কাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়র্টার ফাইনালে যাওয়ায় নোয়াখালীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়েছে।
গত কাল দুপরে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল বের করে ২০ দল। শহরের লক্ষ্মীনারায়ণপুর থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন নওয়াব, মো. ওয়াসিম, ইসমাইল হোসেন বাটু, জেলা ছাত্রদল নেতা নয়ন, জনি প্রমুখ। এদিকে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যিক শহর চৌমুহনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়কে ও মাইজদী হাউজিং এস্টেটসহ বিভিন্ন স্থানে নানা শ্রেণিপেশার মানুষ বিজয় মিছিল বের করে। সোমবার সন্ধ্যার পর থেকে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল বের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.