Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলে ট্রাকের চাকায় ইজিবাইক, আরোহী বাবা-মেয়ে নিহত , আহত ৫

মঞ্জুরুল আলম, কালিয়া প্রতিনিধি: নড়াইল শহরের রূপগঞ্জে ইজিবাইক আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। বুধবার (৩ জুন ২০১৫) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে যে, নড়াইল শহরের রূপগঞ্জে বকুল টাওয়ারের সামনে ট্রাকে যাত্রীবাহী ইজিবাইকচাঁপায় নড়াইল সদরের রামেশ্বরপুর গ্রামে উকিল মিঞা ও তার মেয়ে খাদিজা বেগম নিহত হন। এ ঘটনায় খাদিজা বেগমের দেড় বছরের শিশু ইভা আকরাম, পরশ, ইজিবাইকচালক বাবুল ও ট্রাকচালক (প্রকৃতপক্ষে হেলপার) সোহেল আহত হয়েছেন। আহতদের নড়াইর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, ট্রাকটি (ঢাকা মেট্রো ঠ-১৮-১৮৮৯) চালকের সহকারী (হেলপার) চালাচ্ছিলেন। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। অতপর পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.