Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল :  নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে বাবুল কাজী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের বাবুলের শ্বশুর বাড়ির পাশে বিল্লাল শেখের বাড়ির ঘরে এ লাশ পাওয়া য়ায়। বিল্লাল শেখের বাড়িতে কেউ বসবাস করেন না। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে নিহত বাবুল ইতনা ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের নজরুল কাজীর ছেলে। লোহাগড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যা কান্ডের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের স্ত্রী আদরী বেগমকে আটক করে থানায় নিয়ে এসেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউপি’র ডিক্র্রীর চর গ্রামের নজরুল কাজীর ছেলের সাথে পাশ্ববর্তী কুমারডাঙ্গা গ্রামের শাম ফকিরের মেয়ে আদরী খানমের দুই বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে ৪ মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল। গত দুই মাস আগে থেকে বাবুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। নিহতের বাবা নজরুল কাজী অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে আতœহত্যা করেছে বলে প্রচার করছে। লোহাগড়া থানার ওসি তদন্ত বিপ্লব কুমার সাহা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.