Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে স্লুইস গেটের বাঁধ ভেঙ্গে ফসলের জমি প্লাবিত

নড়াইল প্রতিনিধি :  নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা খালের স্লুইস গেটের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাজার হেক্টর ফসলী জমি । আতংঙ্কিত হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। স্থানীয়দের উদ্দোগে স্লুইস গেটের বাধ বাঁশ ও রশি দিয়ে বেধে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা খালের স্লুইস গেটটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইড) ২০০৯ সালে ৫৫ লাখ টাকা ব্যায়ে ১ দশমিক ৫০ মিটার প্রস্থ এবং ১ দশমিক ৮০ মিটার দৈর্ঘ্য স্লুইস গেটটি নির্মান করে। স্লুইস গেটের পশ্চিম পাশের বাধে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। প্রচন্ড পানির স্্েরাতে আশে-পাশের কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। বাহিরগ্রাম, মুসুড়ি, বিড়গ্রাম, বরেন্দার এলাকার বাড়ি-ঘর এবং কাড়ারবিল, বকচরেরবিল, বড়েন্দারবিল ও ননিখিরের বিলে ফসলী জমি, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ এখানে ভাঙ্গন শুরু হলেও কেউ কোন খোঁজ খবর নেইনি। আমারা নিজেদের উদ্দোগে বাঁশ ও রশি দিয়ে বাধ রক্ষার চেষ্টা করছি তাতে কোন কাজ হচ্ছেনা। দ্রুত ভাঙ্গন রোধের ব্যবস্থা না করার দাবি জানান তরা।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক শেখ আমিনুল হক জানায়, এক হাজার ৩০ হেক্টর জমির মধ্যে ৪০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে ১২০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে পানি নেমে না গেলে ক্ষতির পরিমান আরো বেড়ে যেতে পারে বলেও জানান তিনি। নড়াইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মোতালেব বিশ্বাস জানায়, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

অতিদ্রুত স্লুইচ গেইটটি সংস্কার করে এ বিশাল ক্ষতির হাত থেকে এ এলাকা বাচাঁনোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave A Reply

Your email address will not be published.