Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

আটকপঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির ও দেবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নানসহ ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টায় দেবীগঞ্জ বাজারের প্রশিকা অফিসের পাশে জামায়াতের নিজস্ব কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
দেবীগঞ্জ থানা ওসি কায়সার আলী খান জানান, ২০ দলের ডাকা টানা অবরোধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে আব্দুল মান্নানসহ ৩১ জন নেতাকর্মী দেবীগঞ্জ উপজেলা সদরে তাদের নিজস্ব কার্যালয়ে গোপন বৈঠক করছিল। নাশকতার আশংকায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  তাদের আটক করে।

Leave A Reply

Your email address will not be published.