Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

ট্রাকের চাপাডিজার হোসেন বাদশা,পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক চাপায় ভবেশ চন্দ্র রায় (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই ইউনিয়নের তহশিলদারপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে টুনিরহাট বাজার থেকে বাই সাইকেলে বাড়ি ফিরছিলেন ভবেশ চন্দ্র রায়। পঞ্চগড়-চাকলা সড়কের প্রধানপাড়া এলাকায় পৌছলে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ প্রধান ট্রাক চাপায় ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.