Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে নামাজরত অবস্থায় নারীকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় : পঞ্চগড়ে মাগরিবের নামাজরত অবস্থায় হামিদা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার  জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকা নরদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামিদা বেগম ওই এলাকার মৃত. কছিম উদ্দীনের স্ত্রী।

হামিদা বেগমের বৌমা মর্জিনা বেগমের বরাত দিয়ে অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু জানান, ইফতারের পর হামিদা বেগম নামাজ পড়ছিলেন। এ সময় তার বড় ছেলের স্ত্রী মর্জিনা বেগম (বৌমা) রান্নাঘরে রান্না করছিলেন।

হঠাৎ বাইরে শব্দ শুনে মর্জিনা বেগম বের হতে গেলে অন্ধকারের মধ্যে ২ জন অপরিচিত লোক তাকে লাঠি দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। সাথে সাথে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে হামিদা বেগমকে জায়নামাজের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়দের ধারণা, নামাজরত অবস্থায় তাকে পেছন থেকে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.