Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ের আটোয়ারীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়: আটোয়ারী উপজেলার ভাড়া বাসার ঘর থেকে ইয়াসিন জাহিদ চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আটোয়ারী থানার পুলিশ।

রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলেজ রোড ছোটধাপ এলাকায় জাহের আলীর ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে জাহের আলীর বাসায় ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কি কারনে মারা গেছে তার উত্তর কেউ দিতে পারছেনা। ধারনা করা হচ্ছে মারা যাওয়া ওই ব্যক্তি বেশ কয়েকদিন আগে মারা গেছে।

ইয়াসিন জাহিদ চৌধুরী নামে ওই ব্যক্তি দিনাজপুরের ডাঙ্গাপাড়া হাকিমপুর এলাকার কুদ্দুস আলী চৌধুরীর ছেলে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন বলেন, ভাড়া বাড়ির ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান আপেল/বিডিপি/পি

 

Leave A Reply

Your email address will not be published.