Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়ারু আটক

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার হতে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কালীগঞ্জ বাজারের আবুল হোসেনের জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ভবানী চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন কালীগঞ্জ গ্রামের আমির হোসেন তোতা (৫৮) ও সিরাজুল ইসলামের পুত্র নুর ইসলাম (৪২), শিবেরহাট গ্রামের সন্তোষ বর্ম্মন কান্দু (৫০), হাকিমপুর গ্রামের আমিনুর রহমান (৪২), জবান আলীর পুত্র সিরাজ আলী (৪৮), প্রধানাবাদ গ্রামের অনিল কুমার (৪২)।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলী খান জুয়ারুদের আটক করার কথা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.