Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ের হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

মামুনুর রশিদ,পঞ্চগড়: পঞ্চগড় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬টায় ময়দানদিঘী ইউনিয়নের ধান হাটিতে হেযবুত ত্ওহীদের পঞ্চগড় জেলা সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২নং ময়দান দিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার।
ময়দানদিঘীর ইউনিয়নের সর্বস্থরের হাজারো জনতার উপস্থিতিতে জঙ্গিবাদ বিরোধী আয়োজিত উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ রুবেল।

হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মো. মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত সভায় হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কাজের সাফল্য কামনা করে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়দান দিঘী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. নকিবুল ইসলাম বাবলা, ২নং ময়দান দিঘী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মুকুল চন্দ্র রায়, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. রফিজ উদ্দীন, জেলা ছাত্রলীগের সদস্য মো. মোজহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল কালাস আজাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.