পতœীতলায় কালবৈশাখীর হানা ব্যাপক ক্ষতি
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পতœীতলায় মঙ্গলবার মধ্যরাতে প্রায় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে ফসল ও কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত সাড়ে ১১টায় শুরু হয়ে ঝড় ১২টা ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, মাঠের আধা পাকা বোরো ধানের প্রায় ৮০ ভাগ মাটিতে নুইয়ে পড়েছে।
এ বিষয়ে কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, ঝড়ের কারণে করল্লা, পটল, পেঁপে, কলা ইত্যাদি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ স্থানেই গাছের ডালপালা ভেঙে রাস্তা ও বাড়ির উপর পড়ে থাকতে দেখা গেছে। ঝড়ের তাণ্ডবের কারণে কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।