Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পরমাণু অস্ত্র বানালে ইরানে হামলার হুমকি হিলারির

আন্তর্জাতিক ডেস্ক  : ৬ বিশ্বশক্তির সাথে পরমাণু চুক্তির সুযোগ নিয়ে অস্ত্র বানালে প্রয়োজনে ইরানের উপর হামলা চালানো হুমকি দিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। এ সময় ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে বিরত রাখারও অঙ্গীকার করলেন তিনি। একই সাথে চুক্তির শর্ত না মানলে কিংবা পরমাণু বোমা বানানোর দিকে অগ্রসর হলে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দেন তিনি। ৬ বিশ্বশক্তির সাথে পরমাণু ইস্যুতে ইরানের সমঝোতা প্রসঙ্গে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন হিলারি ক্লিনটন।

প্রসঙ্গত দীর্ঘ আলাপ-আলোচনা ও বৈঠকের পর গত মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে সমঝোতা হয় ছয় বিশ্ব শক্তির। ৬ বিশ্বশক্তির মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ছাড়াও রয়েছে জার্মানি।

পাশাপাশি ৬ বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার শর্তগুলোর সমালোচনা করে সাবেক এ মার্কিন ফার্স্ট লেডি বলেন, এ চুক্তি ইরানের পরমাণু অস্ত্র অর্জনের পথকে মসৃণ করে দেবে। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে তিনি বলেন, ইরানকে বাগে আনতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সব অস্ত্র প্রয়োগ করবেন তিনি। অবশ্য ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি সমর্থন করে তিনি বলেন, চুক্তির পরিকল্পনাগুলো তিনি এখনো খতিয়ে দেখছেন।

Leave A Reply

Your email address will not be published.