Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পলাশবাড়ীতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের চককুমেদপুর গ্রামে গত রোববার সন্ধ্যায় বজ্রপাতে মারুফা আকতার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মাহাবুব রহমানের মেয়ে। শিশুটি স্থানীয় টেংরাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ীর পাশে দাঁড়িয়ে ছিল মারুফা। এসময় ঝিরিঝিরি বৃষ্টির সাথে বজ্রপাতে গুরুতর আহত হয় শিশুটি।

Leave A Reply

Your email address will not be published.