Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পলাশবাড়ীতে সার বোঝাই ট্রাকে ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সার বোঝাই একটি ট্রাকে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে অবরোধ-হরতালকারীরা।
গত কাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সার বোঝাই একটি ট্রাক ঈদগাহ মাঠসংলগ্ন গুদামের সামনে পৌঁছামাত্র ট্রাকটিতে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এসময় তারা আগুন দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে টহল পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।

Leave A Reply

Your email address will not be published.