Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশ

m২০১৬-১৭ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের ১১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে অনলাইনে দু’জন শিক্ষার্থীর ফল দেখে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.techedu.gov.bd ফল পাওয়া যাবে। এ ছাড়া আবেদনের সময় দেওয়া শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেওয়া হবে।
এদিকে, মেধা তালিকায় আজ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ফল প্রকাশ করা হবে ১ জুলাই। ক্লাস শুরু হবে আগামী ১৬ আগস্ট। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ২ থেকে ২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ভিটিটিআই) দুই পালায় (শিফট) মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ভর্তির জন্য আবেদন করেছিল ১ লাখ ৬৫ হাজার ১৭৭ শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.