পল্লবীতে গৃহবধূসহ জোড়া খুন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানাধীন একটি বাসায় গৃহবধূসহ জোড়া খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্লবীর ২০ নং রোডের একটি বাসায় গৃহবধূসহ দুই জন খুন হয়েছেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। বিস্তারিত পড়ে জানানো হবে।