Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা হামলা, আহত ১৭

kolkata-train-blast-ani-Lআন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় একটি লোকাল ট্রেনে বোমা হামলার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৪টার দিকে চব্বিশ পরগনার তিতাগড় স্টেশনের কাছে শেয়ালদাহ-কৃষ্ণনগর লোকাল ট্রেনের একটি বগিতে এ হামলার ঘটনা ঘটে। ট্রেনে ভ্রমণরত দু’টি গ্রপের মধ্যে সংঘর্ষের জেরে এ বোমা হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিপিআরও আরএন মহাপত্র জানান, ট্রেনটি স্থানীয় সময় ভোর ৩টা ২০ মিনিটে শেয়ালদাহ থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে এটি তিতাগড় স্টেশনে পৌঁছায়। এর কিছু পরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তিতাগড় স্টেশন থেকে এক লোক ট্রেনে ওঠার পরই ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানান তিনি। শিয়ালদাহ স্টেশন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে মহাপত্র বলেন, রেলওয়ে পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

Leave A Reply

Your email address will not be published.