Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাঁচ কোটি টাকা আত্মসাতের দুই মামলায় আদালতে খালেদা জিয়া


গুলশানের বাসা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছান। সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের দুই মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন ।

এর মধ‌্যে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব‌্য উপস্থাপনের দিন নির্ধারিত আছে। আর জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষগ্রহণের কথা রয়েছে নতুন করে।

এর আগে গত ১ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন খালেদা। ওই ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি।

Leave A Reply

Your email address will not be published.