Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাক-ভারতে চলছে প্রতিরক্ষা দিবসের প্রস্তুতি

P5_Pak-Varot-Somporke১৯৬৫ সালের ভারত ও পাকিস্তান যুদ্ধে দুই দেশই জয় লাভের দাবি করে ৬ সেপ্টেম্বর যুদ্ধের বিজয়ে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে শনিবার দুই দেশই পাল্টাপাল্টি র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।

ভারত ও পাকিস্তানে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫০ তম প্রতিরক্ষা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। দিবসটির একদিন আগে ভারতের সামরিক বাহিনী এক সাইকেল র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি জম্মু থেকে নয়াদিল্লি যেয়ে শেষ হওয়ার কথা।

নয়াদিল্লিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে দিবসটি উপলক্ষে দেশটির ইসলামী সংগঠন জামাত-উদ- দাওয়াহ ভারত বিরোধী এক র‌্যালির আয়োজন করেছে।

এ আয়োজনে যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৬৫ সালে ১৭ দিন স্থায়ী যুদ্ধে ভারতের প্রায় ৩ হাজার এবং পাকিস্তানের ৩ হাজার ৮শ’ সেনা নিহত হয় এবং আহত হয় হাজার হাজার মানুষ।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.