Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে দাকোপে আনন্দ মিছিল ও সমাবেশ

dacope pic 23,0415

এস এম, মামুনুর রশিদ, দাকোপ: 

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ৩টি ওয়ানডে সিরিজ বাংলাওয়াস করায় দাকোপ বাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৫টায় আনন্দ মিছিল করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে, উন্নয়ন সংগঠন রূপান্তর ও দাকোপ প্রেস ক্লাব এই মিছিলের আয়োজন করে। উপজেলার ডাকবাংলো থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার ডাকবাংলোয় এসে সমাপ্ত হয়। মিছিলে স্কুল কলেজের ছাত্রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগ দিয়ে তাদের আনন্দ ও উচ্ছাসের বহিঃপ্রকাশ ঘটায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভুইয়া শিপন, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির,সাংবাদিক শচীন্দ্র নাথ মন্ডল,বিধান চন্দ্র ঘোষ,এস এম, মামুনুর রশিদ, রূপান্তারের এরিয়া ম্যানেজার দীপক রায়, প্রশিক্ষক দীপংকর মন্ডল, ছাত্রনেতা রতন কুমার মন্ডল, জি এম, ফারুক হোসেন, মনোজ দে, মিলন কাজী প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.