Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘পাগলের মেলা’

b-10aবিনোদন ডেস্ক:
মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, ফারুক আহমেদ, রওনক হাসান, নিশা, দীপা খন্দকার- এই তারকারা একসঙ্গে কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘পাগলের মেলা’য়। সম্প্রতি সাভারে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এটি লিখেছেন রাজিব মনি দাস। তিনি বলেন, ‘আমরা বিভিন্নভাবে সবাই নানাভাবে পাগল। কেউ ঘুম-পাগল, কেউ কাজ-পাগল, কেউ আবার নেশা-পাগল। এখানে একটি গ্রামের নানারকম পাগল মানুষের গল্প তুলে ধরা হয়েছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মদিনা। মা হতে না পারায় স্বামীর সঙ্গে সবসময়ই ঝামেলা বাঁধে তার।’ আজহারুল আলম বাবু পরিচালিত এ নাটকে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, বড়দা মিঠু, সাঈদ সাখাওয়াত, শামীম, দিলু, জাহাঙ্গীর, সাখাওয়াত, জেনেট। ১০৪ পর্বের ধারাবাহিকটির প্রচার শুরু হবে শিগগিরই একটি টিভি চ্যানেলে।


Leave A Reply

Your email address will not be published.