Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাবনায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষিকাসহ নিহত ২

pabnaপাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার বরাট নামক স্থানে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষিকাসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার হুইখালি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দেলোয়ারা খাতুন (৪০) ও একই গ্রামের মৃত ছাইমুদ্দিন ফকিরের ছেলে অটোভ্যানচালক রেজাউল ফকির (৪৫)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় হুইখালি থেকে অটোভ্যানযোগে কাশিনাথপুর যাচ্ছিলেন দেলোয়ারা খাতুন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের বরাট নামক স্থানে পৌঁছালে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নগরবাড়িগামী রিফাত পরিবহন নামের যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান উল্টে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.