Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পাবনা প্রতিনিধি:
পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজিব মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গত রবিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গাজী রহমান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পাবনার আতাইকুলা থানার দুবলিয়ার বাজার এলাকার সিরাজ মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ ডিসেম্বর স্ত্রী সোনিয়া খাতুনকে যৌতুকের দাবিতে স্বামী রাজিব মন্ডল শ্বাসরোধ করে হত্যা করে। নিহত সোনিয়া দুবলিয়া গ্রামের ওসমান খাঁর মেয়ে। হত্যার পর নিহতের বাবা ওসমান খাঁ বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আতাইকুলা থানার এসআই আব্দুল হাকীম ২০১৩ সালের ২১ ফেব্র“য়ারি রাজিব মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদী শেষে রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গাজী রহমান রাজিবকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুস সামদ খান রতন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক ইমাম খান।

Leave A Reply

Your email address will not be published.