Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

পাবর্তীপুর সংবাদদাতা:  জেলার পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পার্বতীপুর বেলাইচণ্ডি রেলস্টেশনের দক্ষিণে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে রবিবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মো. রহিম উদ্দিন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেলাইচণ্ডি রেলস্টেশনের ২০০ গজ দক্ষিণে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী (২৪) ও এক বছরের ছেলের মৃত্যু হয়েছে। কাটা পড়ে শরীর ছিন্নভিন্ন হওয়ায় তাকে চেনা যাচ্ছে না। নারীর পরনে কচুপাতা রংয়ের সালোয়ার-কামিজ ও শিশুটির গায়ে লাল রংয়ের গেঞ্জি ছিল।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন থেকে পড়ে গিয়ে শিশুসহ নারীর মৃত্যু হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.