Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পায়ের নখে ফাংগাল ইনফেকশন রোধের উপায়

leagলাইফস্টাইল ডেস্ক: বর্ষকালে পায়ের নখে অনেকক্ষন জল বসলে ফাংগাল ইনফেকশন হতে পারে। যার ফলে নখ পাতলা, ভঙ্গুর ও বিবর্ণ হয়ে যায়। যদিও তা এমন কিছু গুরুতর অসুখ নয়। কিন্তু এর প্রতিকার করা না হলে ফাংগাল ইনফেকশন থেকে পায়ের ত্বকের ক্ষতি হতে পারে। কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই পায়ের নখে ফাংগাল ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

১. কি কি করবেন-
☑ পায়ের নখ ভাল করে কাটুন: নিয়মিত নেল কাটার বা ক্লিপারের সাহায্যে নখ কাটুন। নখ কাটার পরে অবশ্যই ফাইল দিয়ে নখের মাথা ঘষে নিন, যাতে নখ অসমান না থাকে।
☑ সঠিক মাপের জুতো পরুন: পায়ের নখের দৈর্ঘ্য এমন রাখবেন যাতে জুতো পড়লে পায়ের নখে ব্যথা না লাগে।
☑ ঘুরিয়ে-ফিরিয়ে জুতো পরুন: পরপর ৩ দিন একই জুতো পরবেন না। সপ্তাহে কমপক্ষে ৩টি জুতো ঘুরিয়ে-ফিরিয়ে পড়ুন।
☑ অ্যান্টি ফাংগাল পাউডার ব্যবহার করুন: বাজারে বেশকিছু অ্যান্টি ফাংগাল পাউডার পাওয়া যায়। বর্ষাকালে ভিজে জুতো শুকিয়ে যাওয়ার পরে জুতোর উপরে অ্যান্টি ফাংগাল পাউডার ছিটিয়ে দিতে পারেন। গ্রীষ্মকালেও এই পাউডার ব্যবহার করতে পারেন।

২. কি কি করবেন না-
☒ আঁটোসাঁটো জুতো পরবেন না: অনেক সময়ে দেখা যায়, বেশি আঁটোসাঁটো জুতো পরলে পায়ে ঘাম জমছে। সেই জমে যাওয়া ঘাম থেকেই ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই এমন মাপের জুতো কিনবেন যাতে জুতোর ভিতরে হাওয়া চলাচল করতে পারে।
☒ বাইরে খালি পায়ে হাঁটবেন না: পাঠাগার, পাবলিক পুল প্রভৃতি জায়গায় একেবারেই খালি পায়ে হাঁটবেন না। কারণ এইসমস্ত জায়গায় প্রচুর ফাংগাস থাকে। তাই যতটা সম্ভব ফ্লিপ-ফ্লপ বা চপ্পল ব্যবহার করুন।

Leave A Reply

Your email address will not be published.