Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পিছিয়ে গেল মোশাররফ ও রিয়া

maxresdefaultবিনোদন ডেস্ক:
কথা ছিল গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মোটকা ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন মোশাররফ করিম। এই ছবির মাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে কলকাতার অভিনয়শিল্পী রিয়া সেনের জুটি হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। প্রযোজক, পরিচালকসহ ছবির দলের কয়েকজন যুক্তরাজ্যেও গিয়েছিলেন। ছিলেন ১৯ দিন। একটানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছবিটির শ্যুটিং পিছিয়ে দিতে বাধ্য হন পরিচালক। ছবির পরবর্তী শ্যুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মোটকা ছবির পরিচালক ইফতেখার চৌধুরী জানান, সব প্রস্তুতি থাকা স্বত্ত্বেয় আবহাওয়ার কারণে আর্থিক ক্ষতি বিবেচনা করে শ্যুটিং পেছাতে হয়েছে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ছবির নতুন শ্যুটিংয়ের সময় ঠিক করেছেন তারা। ছবিতে মোশাররফ আর রিয়া সেনের পাশাপাশি অভিনয় করবেন কলকাতার বাংলা ছবির অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় মোশাররফ করিম সম্পর্কে ইন্দ্রজিৎ বলেছেন, ‘মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। শুনেছি, তিনি বাংলাদেশের শক্তিমান অভিনেতা।’ মোটকা হবে মোশাররফ করিম অভিনীত সাত নম্বর চলচ্চিত্র। তার অন্য ছবিগুলো হলো জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, রূপকথার গল্প, প্রজাপতি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন। এদিকে মোটকা ছবির শ্যুটিংয়ের আগে পরিচালক ইফতেখার চৌধুরী আরও দুটি ছবির শ্যুটিং শেষ করবেন। ছবি দুটি হচ্ছে অগ্নি ২ ও রক্ষা। সম্প্রতি এই পরিচালকের অ্যাকশন জেসমিন ছবির শ্যুটিং শেষ হয়েছে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

Leave A Reply

Your email address will not be published.