Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিস টিভির সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রণালয়ের আদেশ জারি

jakir nayekভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বন্ধে আদেশ জারি করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় আজ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে গতকাল রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে তথ্যমন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, “মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।”
সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপণে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বিটিভি ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াবকে এই প্রজ্ঞাপণের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের অনুসারী বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর জাকির নায়েকের বিরুদ্ধে তরুণ সমাজকে জঙ্গিবাদে উৎসাহ প্রদানের অভিযোগ উঠে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে গুলশান হামলা এবং তাকে ঘিরে আলোচনার বিষয়ে কথা বলেন জাকির নায়েক। এতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে ভারত সরকার এরই মধ্যে সেখানে পিচ টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি জাকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখতে গঠন করেছে নয়টি কমিটি।

Leave A Reply

Your email address will not be published.