Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে ভোট গণনায় অনিয়মের অভিযোগ ইউপি সদস্য প্রার্থী’র

UP Election

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সাধারণ সদস্য প্রার্থীর ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও রির্টানিং অফিসার আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন ৩নং খনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ ইসমাইল। অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল খনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়াডের্র মোঃ ইসমাইল হোসেন লাটিম প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে নির্বাচন করেন। কিন্তু তাঁর প্রতিদ্ব›দ্বী প্রার্থী সহিরউদ্দিন হোসেন ওরফে গেদুর প্ররোচনায় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোট কারচুরির মাধ্যমে তাঁকে পরাজিত করে। অভিযোগে আরোও বলা হয়, প্রিজাইডিং অফিসার ভোট গণনার পর কোন রেজাল্ট সিট প্রদান না করেই মৌখিতভাবে তাঁর এজেন্টদের জানিয়ে দেন। ভোটগণনার সময় তাঁর প্রতিদ্ব›দ্বী প্রার্থী সহির উদ্দিনের ভোট কম ছিল এ অভিযোগ করে বলেন,প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোটকারচুপি করেই তাঁকে পরাজিত করা হয়। এ বিষয়ে উপজেলা রির্টানিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। এখন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.