Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছা উপজেলার ছিদাম বাজরে ৬টি দোকান পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি অর্ধ কোটি

অামিরুল ইসলাম, রংপুরঃ
রংপুরের পীরগাছা উপজেলার ছিদাম বাজারের মেম্বার মার্কেটের ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গল দিবাগত রাত ১ টার দিকে অজানা অাগুনের সুত্রপাত হয়ে মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে অাগুন নিয়ন্ত্রনে অানে।
বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অাগুনের সুত্রপাত হতে পারে বলে অনেকের ধারনা।

এতে অাব্দুল করিমের মনিহারী স্টোরের প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি সহ মার্কেটের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
অাজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অার্থিক সহায়তার অাশ্বাস দেন।
নিজের সর্বশেষ পুজি ও ব্যাংক লোনে গড়া মনিহাড়ি স্টোরটি পুড়ে যেন দিশেহারা অাব্দুল করিমের জীবন।

Leave A Reply

Your email address will not be published.