Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় বাংলা নববর্ষ ১৪২২ খ্রি: উদ্যাপিত

SAM_1442পীরগাছা (রংপুর) সংবাদদাতা:
রংপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২২ খ্রি: উদ্যাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কুতিক অনুুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বনার্ঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী। বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরি বেগম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, পীরগাছা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) দীপঙ্কর রায়, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ওয়াজেদ আলী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে, র‌্যালীতে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সহ ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এর আয়োজনে প্রায় ৯টি ইউনিয়নে ১৮টি স্থানে দিন ব্যাপী অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চলনার দায়িত্বে ছিলেন সি.এলপি,র উপজেলা সম্বনয়কারী জয়ন্ত সরকার। ### তারিখ: ১৫/০৪/২০১৫ খ্রি:

Leave A Reply

Your email address will not be published.