Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পুলিশের পেট্রোল বোমা মারার অভিযোগ ভিত্তিহীন – পুলিশ মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পুলিশের পেট্রোল বোমা মারার অভিযোগটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

রোববার দুপুর ১টার দিকে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, পুলিশের বিরুদ্ধে পেট্রোল বোমা মারার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। জনগণ জানে কারা পেট্রোল বোমা মেরেছে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে।

এ সময় তিনি আরো বলেন, যারা পেট্রোল বোমা মেরেছে তাদের কয়েকজনকে জনগণই হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.