Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত চন্দ্রনাথধাম

চট্টগ্রাম প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশীর মেলা। গত কাল সকাল থেকে তীর্থযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে চন্দ্রনাথ পাহাড়সহ আশেপাশের এলাকা। চন্দ্রনাথ মেলা হিসেবে পরিচিত হলেও এটি মূলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান। চন্দ্রনাথধামে শিবচর্তুদশীর মেলা শত বছর ধরে হয়ে আসছে। প্রায় ১২’শ ফুট উপরে চন্দ্রনাথ মন্দিরসহ পুরো সীতাকুণ্ডে প্রায় অর্ধ-শতাধিক মঠ-মন্দির রয়েছে। বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পুণ্যার্থীরা এসব মন্দির দর্শন ছাড়াও ব্যাসকুণ্ডে স্নান, তর্পণ, গয়াকুণ্ডে পি-দানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন শেষে মেলায় মিলিত হন। মেলা কমিটির সূত্রে জানা যায়, মেলায় ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নর-নারীর সমাগম হয়ে থাকে। মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকেন স্রাইন কমিটি ও মেলা কমিটি। মেলায় আগতদের সুবিধার্থে আলোকসজ্জা, পানীয়জল সরবরাহ, চিকিৎসাসেবা ও পরিষ্কার-পরিছন্নতার ব্যবস্থাসহ তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনদিনব্যাপী উৎসবে সীতাকুণ্ড মোহন্ত আস্তানায় বিশ্ব বৈদিক সম্মেলন, সেমিনার, সাধক-ঋষি-সন্ন্যাসী সম্মেলন এবং মহাতীর্থ পদকসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে সীতাকুণ্ড স্রাইন কমিটি। স্বম্ভুনাথ শিব মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী জানান, আজ (গত কাল) সকাল ১১টা ১০ মিনিট ৪৬ সেকেন্ডে শিবচর্তুদশীর তিথি শুরু হবে। বুধবার সকাল ৯টা ৪ মিনিট ৩৮ সেকেন্ড পর্যন্ত এই তিথি থাকবে। এরপর অমাবস্যা শুরু হবে। অমবস্যায় ব্যাসকুণ্ড পূর্বপুরুষের সৎগতি কামনায় স্নান-তর্পণাদি ও পি-দান করবেন পুণ্যতীর্থযাত্রীরা। কথিত আছে, ‘শিবরাত্রিতে উপবাস থেকে শিবদর্শনসহ পূজা-অর্চনা করলে শিবপ্রাপ্তি হয়’।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, মেলায় আগত পূণ্যার্থীরা যাতে নির্বিঘেœ ধর্মপালন করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পূণ্যার্থীদের নিরাপত্তায় বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার বাহিনীও দায়িত্ব পালন করছে।

Leave A Reply

Your email address will not be published.