Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পেসার শাহাদাতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না বিসিবি

sahadat1

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বর্তমানে পলাতক আসে সে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আগেই বলেছেন, অভিযুক্ত পেসার শাহাদাতকে কোনো ছাড় দেয়া হবে না। নারী ও শিশু নির্যাতন মামলায় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শাহাদাতকে ক্রিকেটের বাইরে রাখার সম্ভাবনাই বেশি বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

বিসিবি প্রধান পাপন বলেছেন, বিষয়টির একটি সুরাহা না হওয়া পর্যন্ত শাহাদাতের ক্রিকেটের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। পাপনের ভাষায়, এই ব্যাপারে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ওর ক্রিকেটের বাইরে থাকার সম্ভাবনাই বেশি।

সপ্তাহখানেক আগে গৃহকর্মী নির্যাতনের মামলা হওয়ার পর থেকে শাহাদাতকে খুঁজছে পুলিশ। স্ত্রীসহ আত্মগোপনে আছেন জাতীয় ক্রিকেট দলের এই পেসার।

শাহাদাত তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেও পাপন জানিয়েছেন। কিন্তু তিনি দেখা করেননি। কবে কোথায় শাহাদাত দেখা করতে এসেছিলেন তা বলেননি বোর্ড প্রধান। তার ভাষায়, সে আমার সাথে দেখা করতে এসেছিল। যা আমি কখনোই করি না, সেটাই করেছি। আমি দেখা করিনি। এই কারণে দেখা করিনি, তাকে আমি কি বলব! এমন ঘটনায় কেউ ছাড় দেবে না। বিসিবির তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।পাপন আরো বলেন, আমরা চুপ আছি। চুপ থাকবো। তার ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিংবা কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিসিবি কোনো সম্পর্ক রাখতে চায় না। এটা সম্পুর্ণ আইনের বিষয়। আমাদের কিছু করার নেই।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.