Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পোলককে ছাড়িয়ে আফ্রিদি

s-5স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার শন পোলককে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। সমান ৩৯৩ উইকেট নিয়ে পোলকের সঙ্গে সমান্তরালে থাকা আফ্রিদি বুধবার আরব আমিরাতে বিপক্ষে দুই উইকেট নিয়ে প্রোটিয়া বোলারকে ছাড়িয়ে যান। সবচেয়ে মজার বিষয় হলো ৩৯৫ ম্যাচ শেষে আফ্রিদির উইকেটসংখ্যাও সমান ৩৯৫। ৩৪.২৬ গড়ে এবং ৪.৬২ গড়ে তিনি ৩৯৫ উইকেট লাভ করেন। ক্যারিয়ারে তিনি ৫ উইকেট নিয়েছেন ৯ বার এবং ৪ উইকেট নিয়েছেন ৪ বার। তার চেয়ে ওয়ানডে বেশিবার পাঁচ উইকেট নিয়ে শুধু মুত্তিয়া মুরালিধরন (১০) ও ওয়াকার ইউনিস (১৩)। আফ্রিদি তার ক্যারিয়ার সেরা বোলিং করেন গত দুই বছর আগে। ২০১৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র ১২ রানে ৭ উইকেট লাভ করেন আফ্রিদি। সেটি ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ১৯ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাবেক লংকান চামিন্দা ভাস।

Leave A Reply

Your email address will not be published.