Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রচণ্ড তাপদাহে তালের শাসের কদর বেড়েছে

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
প্রচণ্ড তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপদাহের মাঝে স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তালের শাসের কদর বেড়ে গেছে।
জেলার ৭টি উপজেলার বিভিন্ন হাট-বাজারের মোড়ে বিক্রেতারা এখন হরদমে বিক্রি করছে তালশাস। কোন কোন ব্যবসায়ীরা ভ্যানযোগে পাড়া-মহল্লায় ঘুরেও তালশাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
ঘিওর বেপারীপাড়া গ্রামের সুমন ও আশিক জানায়, প্রতি বছর মধু মাসে সে জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারী দরে তাল শাস ক্রয় করে জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকে। চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় জেলার সর্বত্রই তাল শাসের সংকট দেখা দিয়েছে। ফলে চড়ামূল্যে এ মৌসুমে তাল শাস বিক্রি করতে হচ্ছে। প্রতিটি তাল ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে তারা প্রতিদিন ৩শ’ থেকে ৪শ’ টাকা আয় করছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ল’কলেজের সামনে, মাছ-বাজার, জয়রা গরু-হাট, কুস্তা ব্রি‘জের নিকটে দেখা গেছে অনেক সৌখিন বিক্রেতারা তাল বিক্রি করছে। রিকশাচালক থেকে শুরু করে সব শ্রেণি পেশার লোকজন মৌসুমী ফল তাল শাস ক্রয় করতে ভিড় করছেন বিক্রেতাদের কাছে।
জেলা কৃষি কর্মকর্তা আলীমুজ্জামান জানান, চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় বিক্রেতাদের আনা মৌসুমি ফল তালশাস মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.