Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রধান বিচারপতির সঙ্গে মেয়র আনিসুলের সাক্ষাত

asপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাত শেষে মেয়র সাংবাদিকদের বলেন, সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। কিন্তু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছেন। এতে উচ্ছেদ কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়টিই প্রধান বিচারপতির নজরে এনেছি।

তিনি বলেন, উচ্ছেদ বিষয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।

Leave A Reply

Your email address will not be published.