Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রী কম কথা, বেশি কাজের নির্দেশ দিয়েছেন : সেতুমন্ত্রী

abaidul-kaderবিডিপি প্রতিবেদক: পদ্মা সেতু নির্মাণ ও সরকারের অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম কথা বলে বেশি বেশি কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে সংরক্ষিত নারী আসেনর সংসদ সদস্য নাভানা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
রোববার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে সেতুমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মা সেতু নিয়ে কম কথা বলার কথা স্মরণ করে দিয়েছেন। আমাদেরকে শুধু দু্ই মাস পর পর একটা আপডেট দিতে বলেছেন।কাজেই এই বিষয়টা নিয়ে আমরা কম কথা বলতে এবং বেশি বেশি কাজ করতে চাই।’ তিনি জানান, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তুচ্ছ-তাচ্ছিল্যভাবে কোনো কাজ আমরা করি না। যা করি আন্তরিকভাবে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টই আমাদের কমিটমেন্ট। আমরা কমিটমেন্ট থেকে কাজ করি, সদিচ্ছা থেকে কাজ করি।অনেক সময় নানা ধরনের সীমাবদ্ধতা থাকে। সেজন্য হয়ত সব কাজ সমানভাবে এগিয়ে যায় না।’

Leave A Reply

Your email address will not be published.