Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি – জনপ্রশাসন সচিব

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই প্রজ্ঞাপন জারি হবে বলে গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।

তিনি আরো জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি। যথাসময়েই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনো নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনো ক্ষতি হচ্ছে না।

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে বলেছেন, এটি কীভাবে কার্যকর হবে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমরা পুরো বিষয়েই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যেভাবে বলবেন সেভাবেই প্রজ্ঞাপন হবে। আমাদের পরবর্তী কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া।

তিনি বলেন, অনেকেই এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি অত সহজ বিষয় নয়। কিছুটা জটিলও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সবকিছুই বোঝা যাবে।

Leave A Reply

Your email address will not be published.