Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরের পতেঙ্গা সৈকতে বিধ্বস্ত হয়েছে।  এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাইলট তাহমিদ সকাল ১০টা ৮ মিনিটে যুদ্ধবিমানটি নিয়ে আকাশে ওড়ে। আনুমানিক সকাল ১১টা ১০ মিনিটের দিক থেকেই বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়।  সংযোগ বিচ্ছিন্নের পর সকাল সাড়ে ১১টার দিকে পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

যুদ্ধবিমানটি উদ্ধারে বাংলাদেশ বিমানবাহিনী, নৌ-বাহিনী ও কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.