Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রস্তুতি নিচ্ছেন স্পর্শিয়া

b-5বিনোদন ডেস্ক:
ছোটপর্দার টিনক্রেজ অর্চিতা স্পর্শিয়া বর্তমানে কাজ করছেন ধারাবাহিক নাটক ফ্যামিলি প্যাক-এ। নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হচ্ছে। তবে স্পর্শিয়া জানালেন তিনি আর নতুন কোনো ধারাবাহিকে কাজ করবেন না। স্পর্শিয়া বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আর ধারাবাহিকে অভিনয় করবো না। কারণ একটা লং টাইম ধরে শিডিউল মেইনটেইন করে চলতে হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তে বহাল থাকতে পারবো কি না জানি না।’ এদিকে বেশ কয়েকটি একক নাটক ও টেলিফিল্মের শ্যুটিংয়ে টানা বিশদিন ধরে কাজ করার ফলে অনেকটাই ক্লান্ত তিনি। আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকবেন এ শিল্প। আর তার পরপরই ব্যস্ত হয়ে পড়বেন ঈদের নাটক-টেলিফিল্মের শ্যুটিং নিয়ে। এদিকে চলচ্চিত্রে অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতোমধ্যেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছেন চলচ্চিত্র বিষয়ে øাতক। এখন ভাবছেন দেশের বাইরে যাবেন চলচ্চিত্র নিয়ে ডিপ্লোমা করার জন্য। আর সেখান থেকে ফিরেই চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে তার। তবে ডিপ্লোমা করার আগেই হয় তো চলচ্চিত্রে অভিষেক ঘটতে পারে এই অভিনেত্রীর। কারণ দুটি ছবিতে কাজ করার ব্যাপারে পরিচালকদের সঙ্গে কথা চলছে স্পর্শিয়ার। সবকিছু ঠিক হয়ে গেলে ডিপ্লোমা করার আগেই চলচ্চিত্রে কাজ শুরু করবেন তিনি। আর হ্যা একজন নায়িকা হওয়ার জন্য যা যা দরকার তার সবই অনুশীলন করছেন অর্চিতা স্পর্শিয়া।

Leave A Reply

Your email address will not be published.